দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তীব্র গরমে হাসফাঁস সারা রাজ্যের মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলাও এর থেকে ব্যতিক্রম নয়। ৪১ ডিগ্রির উপরে তাপমাত্রায় জ্বলছে বালুরঘাট শহর দক্ষিণ দিনাজপুর জেলা। আর তার মাঝেই ওয়ার্ডের বাসিন্দাদের তীব্র দাবদাহ থেকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিখা মোহন্ত সাহা চৌধুরী। শিখা দেবী এদিন তার ওয়ার্ডে মাইকিং এর মাধ্যমে প্রচার করেন কিভাবে এই তীব্র দাবদাহের হাত থেকে ওয়ার্ডের বাসিন্দারা কি কি করবেন এবং কি কি করবেন না এ সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি সাত নম্বর ওয়ার্ডে বিভিন্ন মানুষ শ্রমিকের কাজ করতে আসেন তাদের এদিন ওআরএস জল খাইয়ে তাদের কিছুটা এই দাবদাহের হাত থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। বালুরঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর এর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
ওয়ার্ডের বাসিন্দাদের তীব্র দাবদাহ থেকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিখা মোহন্ত সাহা চৌধুরী।












Leave a Reply