দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-দন্ডী কান্ডের ঘটনায় আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা বনধের দিন এক মোটর বাইক আরোহী কে থাপ্পর মারার ঘটনায় ক্ষমা চাইলো আদিবাসী সেঙ্গেল অভিযানের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব।
গত ১৭ই এপ্রিল তিন আদিবাসী মহিলাকে জন্ডি কাটানোর অভিযোগে মূল অভিযুক্তির গ্রেফতারের দাবিতে বারো ঘন্টা রাজ্য বনধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান। ঐদিন বনধ সমর্থককারীরা বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে পিকেটিং করে। ওই দিন এক বাইক আরোহী কে বনধ সমর্থনকারী এক আদিবাসীর সজোরে চপটাঘাতের ভিসুয়াল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও।
এই ঘটনায় অস্বস্তিতে পড়া দক্ষিণ দিনাজপুরের আদিবাসী সেঙ্গেল অভিযান নেতৃত্ব এদিন একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই চড় মারার ঘটনায় ক্ষমা প্রার্থনা করে। পাশাপাশি এ ধরনের অনভিপ্রেত ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
দন্ডী কান্ডের ঘটনায় আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা বনধের দিন এক মোটর বাইক আরোহী কে থাপ্পর মারার ঘটনায় ক্ষমা চাইলো আদিবাসী সেঙ্গেল অভিযানের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব।












Leave a Reply