দন্ডি কান্ড নিয়ে জেলা পুলিশ দুপারের পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনকে পাঠানো রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করল বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : দন্ডি কান্ড নিয়ে জেলা পুলিশ দুপারের পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনকে পাঠানো রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করল বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আজ এক ভিডিও বার্তায় সুকান্ত বাবু জাতীয় মহিলা কমিশনকে পাঠানো জেলা পুলিশ সুপারের পাঠানো রিপোর্ট কে হাতিয়ার করে বলেন, জেলা পুলিশের পাঠানো এই রিপোর্ট দেখে মনে হচ্ছে জেলায় এরকম কোন ঘটনাই ঘটেনি। এরপরেই তিনি প্রশ্ন তুলে বলেন, তাহলে যদি কোন অপরাধ মুলক ঘটনাই না ঘটে থাকে তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিভাবে দুইজনকে গ্রেফতার করল? তার আরো অভিযোগ রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে। কেননা আমরা যারা এই কান্ড নিয়ে জেলার যে তৃনমুল নেত্রীকে ঘটনা নিয়ে সংবাদ মধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে এব্যাপারে ওই তিন আদিবাসি মহিলা বিজেপিতে যাওয়ার জন্য দন্ডি কেটে প্রায়শ্চিত্ত করছে ব্লে বলতে শুনেছি। সে বিষয়ে বা তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করার ব্যাপারে কিছু রিপোর্টে উল্লেখ করা হয় নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে পুলিশ দোষীদের আড়াল করবার চেষ্টা করছে। এরপরেই এই ভিডিও বার্তায় ক্ষুদ্ধ সুকান্ত মজুমদার ক্ষোভ জানিয়ে বলেন এই ঘটনায় তারা চান নিরেপেক্ষ তদন্ত হোক। তার জন্য জাতীয় এস টি কমিশনের সদস্যদের জেলায় এসে পুরো ঘটনার তদন্তের দাবি জানাচ্ছেন। একমাত্র তাহলেই এই ঘটনায় আসল দ ঘটনা সামনে আসবে এবং তদন্ত সঠিক পথে এগোবে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *