জেলা পুলিশ ও হরিরামপুর থানার পক্ষ থেকে হরিরামপুর চৌপথি মোড় এলাকায় বসানো হল একটি জলছত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জেলা পুলিশ ও হরিরামপুর থানার পক্ষ থেকে হরিরামপুর চৌপথি মোড় এলাকায় বসানো হল একটি জলছত্র। তীব্র দাবদাহের মাঝে বৃহস্পতিবার নাজেহাল সাধারণ মানুষের কথা ভেবে প্রশাসনের উদ্যোগে জলছত্র শুরু হল। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ চরমে উঠেছে। পথ চলতি সাধারণ মানুষদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর থানার উদ্যোগে ঠান্ডা পানীয় জল সাথে ছোলা ও গুড় দেওয়া হয়। স্বাভাবিকভাবেই পথ চলতি মানুষ দের হাতে জলের গ্লাস ও ছোলা গুড় তুলে দেন হরিরামপুর থানার আইসি অফিসের তালুকদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।প্রচন্ড গরমে পথ চলতি মানুষজনেরা প্রশাসনের তরফে ঠান্ডা জল পেয়ে খুশি সাধারণ মানুষ।হরিরামপুর থানার চৌপথি মোড় এলাকায় হরিরামপুর থানার পক্ষ থেকে জলছত্রর শুভ সূচনা হয় এই দিন।প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *