দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচন এর দিন যত এগিয়ে আসছে ততই দল বদল হচ্ছে দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে।জেলার কুশমন্ডির দেউল অঞ্চলে প্রায় শতাধিক গ্রাম বাসী তৃনমুল এর অত্যাচারে অত্যাচারীত হয়ে তৃনমুল সহ অন্যান্য দল দলের কর্মকর্তারা বিজেপি দলে যোগদান করে আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি মন্ডল – ১ এর দেউল অঞ্চলের নাম্ভোর বুথে আদিবাসী সম্প্রদায়ের ২০টি পরিবার TMC থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী মহাশয়, জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়,জেলা সম্পাদক মাননীয় তাপস চন্দ্র রায় ও কানাই বিশ্বাস মহাশয়, মন্ডল সভাপতি রাজেশ সরকার মহাশয়, জেলা মহিলা মোর্চা সভানেত্রী ষষ্ঠী ভট্টাচার্য ও জেলা তপশিলি মোর্চা সনাতন কর্মকার, মন্ডলের সাধারণ সম্পাদক ডরেন সরকার মহাশয় সহ অন্যান্য কার্যকর্তাগণ। যোগদান কারিদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী। তিনি জানান তৃনমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেউল গ্রামের শতাধিক মানুষ আজ বিজেপির হাত শক্ত করতে এবং পঞ্চায়েত নির্বাচনে এলাকা থেকে তারাতে গ্রামের শতাধিক মানুষ বিজেপির দলিয় পতাকা হাতে তুলে নিয়েছে।
পঞ্চায়েত নির্বাচন এর দিন যত এগিয়ে আসছে ততই দল বদল হচ্ছে দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে।












Leave a Reply