সাধারণ পথ চলতি মানুষদের পাশে দাঁড়িয়ে জলছত্র খুললো তৃণমূল কংগ্রেস ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২১ এপ্রিল:––– দিনের পর দিন তাপমাত্রার পারদ চড়ছে দক্ষিণ দিনাজপুর জেলায় । প্রচন্ড তাপপ্রবাহে নাভিশ্বাস জনসাধারণের । কখন কখন ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা । এমন পরিস্থিতিতে সাধারণ পথ চলতি মানুষদের পাশে দাঁড়িয়ে জলছত্র খুললো তৃণমূল কংগ্রেস । এদিন বালুরঘাট শহরের স্ট্রীট কর্ণার মোড়ে জলছত্র খোলে টাউন তৃণমূল কংগ্রেস । পথ চলতি মানুষদের জল খাইয়ে তাঁদের তেষ্টা নিবারণ করার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *