বালুরঘাটের থানা মোড় এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে রোদকে উপেক্ষা করে যে সমস্ত পুলিশকর্মীরা কর্তব্য পালনে অবিচল তাদের জন্য ওআরএস পানীয় জল প্রদান করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণ দিনাজপুর জেলা। তার মাঝেও পুলিশকর্মীরা নিজেদের কর্তব্যে অবিচল। তীব্র এই রোদকে উপেক্ষা করে যে সমস্ত পুলিশ কর্মীরা তাদের জন্য উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বালুরঘাটের থানা মোড় এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে রোদকে উপেক্ষা করে যে সমস্ত পুলিশকর্মীরা কর্তব্য পালনে অবিচল তাদের জন্য ওআরএস পানীয় জল প্রদান করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে, ডিএসপি ট্রাফিক বিএম সাহা, বালুরঘাট সদর ট্রাফিক থানার অফিসার ব্রতি শুভ্র সাহা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *