দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কল আছে জল নেই। বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় পানীয় জল সরবরাহ বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছে গিয়েছে। প্রতি বাড়িতে একটি করে ট্যাপ লাগানো হয়েছে। কিন্তু ট্যাপকল থাকলেও, জলের দেখা নেই। প্রথম প্রথম জল আসলেও প্রায় চার মাস ধরে ট্যাপে জল আসেনা বলে অভিযোগ গ্রামবাসীদের।এলাকার উপপ্রধান গৌরাংগ হালদার জানান, বিষয় টি নিয়ে পঞ্চায়েত সরব হয়েছেন তিনি এই বিষয় নিয়ে পিএইচ কে জানাবেন অতি দ্রুত বাড়ি বাড়ি জল যাতে পৌছে যায় তার ব্যবস্থা অতি দ্রুত করবেন।বিজেপি জেলা যুব সভাপতি শুভ চক্রবর্তী জানান,খিদিরপুর এলাকায় পানীয়জল নিয়ে অবিলম্বে আন্দোলন গড়ে তুলবেন পানীয় জল যাতে সরবরাহ করে পি এইচ দপ্তর।
বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় পানীয় জল সরবরাহ বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছে গেলেও জল নেই।












Leave a Reply