সারেঙ্গা দক্ষিণপাড়া বারোয়ারি শীতলা পূজা ৮৮ বছর পদার্পণ করল।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দেখতে দেখতে সাঁকরাইল ব্লকের সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারেঙ্গা দক্ষিণপাড়া বারোয়ারি শীতলা পূজা, ৯৮ বছর পদার্পণ করল এমনই জানালেন কমিটির কর্মকর্তারা। এই শীতলা মন্দিরের বহু ভক্ত আসে পুজো দিতে। সকালবেলায় মহিলারা ঘটি বা ডাবর নিয়ে গঙ্গাস্নান করে সেই জল দিয়ে মন্দিরের বেদি শোধন করা হয় তারপরে শুরু হয় পূজার উপাচার। সকালবেলা শোভাযাত্রা সহকারে মহিলারা এবং গ্রামের সাধারণ মানুষরা গঙ্গার ঘাটে স্নান করতে যান। ১০০ অধিক পুণ্যার্থী ধুনো পোড়ানোয় অংশ নেন । বাতাসার নুট দেয়া হয় মন্দির প্রাঙ্গনে। এই পূজা উপলক্ষে দুদিন ব্যাপী চলে বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠান। ঠাকুরের পালা গান এবং নাম সংকীর্তন হয়। পূজার পরের দিন স্বনামধন্য গায়িকাদের উপস্থিতিতে হয় বিচিত্রা অনুষ্ঠান। এই পূজায় আপামর বাঙালি মেতে ওঠেন আনন্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *