বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে গ্রীষ্মকালীন ব্যাডমিন্টন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জেলা প্রশাসন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে গ্রীষ্মকালীন ব্যাডমিন্টন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জেলা প্রশাসন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনারা। প্রসঙ্গত উল্লেখ্য গত জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এই ইন্ডোর স্টেডিয়াম টির উদ্বোধন হয়। এই গ্রীষ্মকালীন ব্যাডমিন্টন প্রশিক্ষণ শিবিরের আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসন এই ইনডোর স্টেডিয়ামের খেলোয়াড়দের উদ্দেশ্য খুলে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *