ঝুকি নিয়ে রেললাইন পেরোতে গিয়ে মৃত্যু হলো ৩৫ বছরের এক ব্যাক্তির।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ঘটনাটি ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত সাঁকরাইল স্টেশন লেভেল ক্রসিং এর কাছে। স্থানীয় সূত্র থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম সুমন্ত ঘড়ুই, রামচন্দ্রপুর মধ্যম পাড়া এলাকার বাসিন্দা। সাঁকরাইল মাছের আরোতে কাজ করতেন । আর পাঁচদিনের মতই সোমবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় ট্রেন আসার জন্য সাঁকরাইল লেবেল ক্রসিং এ গেট পড়ে ছিল । বহু গাড়ি দাঁড়িয়ে যায়। তার পরেও কু অভ্যাস কত কারণে অধিকাংশ মানুষের লেভেল ক্রসিং নিয়ে নিচে দিয়ে গোলে সাইকেল কিংবা হেঁটে রেল পারাপার করতে দেখা যায় প্রায়শই। আজও তার ব্যতিক্রম হলো না অন্যান্য ব্যক্তির মতন সুমন্ত ঘরুই জীবনের ঝুকি নিয়ে সাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনের একটা অংশ তার সাইকেলের একটি অংশ লেগে যায় তাতেই ছিটকে পড়েন গেটের সামনে। সেই আঘাতেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সুমন্তর । খবর পেয়ে যান বাড়ির লোক পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন দেখতে । সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে যান সাঁকরাইল থানার পুলিশ ও রেল পুলিশ । দেহ টিকে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। সুমন্ত র একটি ১৩ বছর বয়সী পুত্র সন্তান আছে । এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেবে আসে। এলাকার এক বাসিন্দা জানান গেট পড়ে থাকার পরও রেল লাইন পাড়াপার করেন এর আগেও দুর্ঘটনা ঘটেছে অসাবধানতার জনই দুর্ঘটনা ঘটছে। এছাড়া দীর্ঘসময় ধরে রেল গেট পড়ে থাকে জরুরি কাজের জন্যও বাধ্য হয় অনেককে রেললাইন টপকে ওপারে যাওয়ার জন্য। আরে, অসাধারণতায় অধিকাংশ মানুষেরই প্রাণ হারায়। এমতাবস্থায় এলাকাবাসীদের দাবি যদি ওভারব্রিজ হয় তাহলে এই দুর্ঘটনা হারানো যায়। ওভারব্রিজ হওয়া দরকার BL & LRO , SDO তরফ থেকে ব্রিজ হবার জন্য মাপ জপ করা হয়ে ছিল । কি কারনে ব্রীজের কাজ বন্ধ হয়ে পড়ে আছে তারা তারা জানে না যদি ব্রিজের কাজ একটু তাড়াতাড়ি হয় তাহলে অনেক সাধারণ মানুষের প্রাণ বাঁচে এমনই অভিমত এলাকাবাসীদের। একমাত্র এই দুর্ঘটনাড়ানো সম্ভব যদি ব্রিজ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *