গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর ছেড়ে যাওয়ার আগে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ভোজ্য তেল উৎপাদন কারখানায় হানা দিল ইডি ও আয়কর দপ্তর।
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ভোজ্য তেল কারখানা রয়েছে গঙ্গারামপুরের নারই এলাকায়। বুধবার সকাল হতেই বিধায়কের রায়গঞ্জের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। সেই সঙ্গে গঙ্গারামপুরের নারই এলাকার ভোজ্য তেল উৎপাদন কারখানাতে তল্লাশি চালায় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিনটি গাড়ি করে আসেন ইডি ও আয়কর কর্তারা। গাড়ি থেকে নামতেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশদ্বার ঘিরে ফেলে।












Leave a Reply