দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূমের দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার প্রিয়াঙ্কা দাস এর স্বামী গুরুপদ দাসের বিরুদ্ধে এবার সোশ্যাল মিডিয়ায় নিয়োগ থেকে শুরু করে আর্থিক তছরূপের অভিযোগ। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ দুবরাজপুর নামে ফেসবুক একাউন্ট থেকে অভিযোগের প্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের দাবি সম্পূর্ণটা চক্রান্ত, পাল্টা বিজেপি তৃণমূলের এই দুর্নীতি হচ্ছে সংস্কৃতি। জানা যায়, দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াংকা দাস। স্বামী তৃণমূল নেতা গুরুপদ দাস। গুরুপদ দাসের নামে দুবরাজপুর তৃণমূল ছাত্র পরিষদের একটি ফেসবুক একাউন্ট থেকে নিয়োগের পাশাপাশি তোলাবাজির পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুবরাজপুর শহরে। ফেসবুক পোস্টে লেখা হয়েছে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কা দাস খুব ভালো কিন্তু তাঁর স্বামী গুরুপদ দাস চোর, লুটেপুটে খাচ্ছে। পুরসভার চার নম্বর ওয়ার্ডে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকের পদে নিয়োগের ক্ষেত্রে ২ লক্ষ টাকা এবং পৌরসভায় ক্যাজুয়ালি পোস্টের জন্য ৩ লক্ষ টাকা নিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি প্রকল্পে পনেরো হাজার টাকা করে তোলা হয়েছে। ফেসবুকে এই পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য জেলাজুড়ে। যদিও তৃণমূল নেতা তথা কাউন্সিলারের স্বামী গুরুপদ দাস চক্রান্তের শিকার এমনটাই দাবি করছেন। তৃণমূলের তরফ থেকেও দাবি করা হচ্ছে, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এ ধরনের চক্রান্ত করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, এটা কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে। তবে বিজেপির কোনো কাজকর্ম নেই তাই এসব বলছে। তবে কোনো কাজে বিজেপির বিধায়ককে খুঁজে পাওয়া যায় না। সংবাদে আসার জন্য প্রমাণ করছেন তিনি জীবিত রয়েছেন। এদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, এটা বিজেপির চক্রান্ত। ঐ ওয়ার্ডে যে শিক্ষিকা নিয়োগ করা হয়েছে তাতে কাউন্সিলার এবং তাঁর স্বামীর কোনো সাথ নাই। কারন কাউন্সিলার হওয়ার আগেই নিয়োগ করা হয়েছিল। পাশাপাশি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য জানান, এটা আমাদের নজরে এসেছে। তবে কে এরকম করেছে আমরা তা জানি না। এই ঘটনা নিয়ে আমরা আইনের পথে যাব এবং প্রশাসনের দ্বারস্থ হব। অন্যদিকে বিজেপির তরফ থেকে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, যে পোস্ট ফেসবুকে হয়েছে সেই অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্নীতি কথা টিএমসিপি দুবরাজপুর নামে ফেসবুক একাউন্টে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
তৃণমূল কাউন্সিলারের স্বামীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট ঘিরে চাঞ্চল্য।












Leave a Reply