
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার গৌড় কন্যা বাস টার্মিনাসে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। ভারতীয় মজদুর সংঘের নাম করে তোলাবাজি, হুমকি এবং চালকদের মারধর করার অভিযোগ। প্রতিবাদে কয়েক ঘণ্টার জন্য মালদা জেলার সমস্ত রুটে বাস চলাচল বন্ধ রেখে গৌড় কন্যা বাস টার্মিনাসে বিক্ষোভ দেখান চালকেরা। এই মর্মে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট বাস টার্মিনাসের চালকদের অভিযোগ, তাদের কাছ থেকে তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় মজদুর সংঘের নাম করে এই তোলাবাজি করা হচ্ছে। প্রতিবাদ করলে তাদের মারধর করা হচ্ছে। টাকা না দিলে গাড়ি রেখে বাড়ি ফেরার পথে তাদের চিনতাই করা হচ্ছে। ঠিক একই রকম ভাবে রাত হলে সমাজ বিরোধীদের আখড়া বসছে। এই পরিস্থিতিতে আজ তারা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখান। এদিকে খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছান ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্বরা। তাদের বক্তব্য সংগঠনের নাম করে যদি কেউ টাকা তুলে থাকে তাহলে অন্যায় করা হয়েছে। এই টার্মিনাসে তাদের কোন সংগঠন এখনো তৈরি হয়নি। তারা বিষয়টি রাজ্য নেতৃত্বে এবং প্রশাসনকে জানাবেন।












Leave a Reply