নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি অজিত সাহা, সম্পাদক মানিক জসওয়াল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা শহরের নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতির নতুন পরিচালন কমিটি আগামী তিন বছরের জন্য গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন অজিত কুমার সাহা এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন মানিক চাঁদ জসওয়াল। এছাড়া ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন নিতাই চন্দ্র ঘোষ ও জয়ন্ত কর্মকার। মুখ্য সচেতক হয়েছেন মোঃ নূর ইসলাম মহলদার ।

মোট ২৩ জন সদস্যকে নিয়ে গঠিত এই নতুন কমিটি আগামী তিন বছর ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজারের উন্নয়ন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

শুক্রবার রাতে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ব্যবসায়ীরা নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং বাজারের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *