অভিষেক ব্যানার্জীর জেলা ছাড়ার ২৪ ঘন্টা পার হতে না হতেই দন্ডি কাণ্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল পুলিশ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : নবজোয়ার কর্মসুচী সেরে অভিষেক ব্যানার্জীর জেলা ছাড়ার ২৪ ঘন্টা পার হতে না হতেই দন্ডি কাণ্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল পুলিশ।যদিও মংগলবার সন্ধ্যায় দন্ডি কান্ডে নির্যাতিতা তিন আদিবাসি মহিলার সাথে দেখা করার পর অভিষেক জানিয়েছিলেন উনার বিরুদ্ধে দলগত ও প্রশাসনিক সর্বস্তরেই পদক্ষেপ গ্রহন করা হবে। সেদিনই সন্ধ্যায় প্রদীপ্তাকে বালুরঘাট পুরসভার পদ থেকে সরিয়ে দেয় দল ও পুরসভা। সেদিন আশংকা ছিল তাকে গ্রেফতার ও করা হতে পারে। আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডেকে পাঠানোয় ফের সেই আশংকাই বড় করে দেখা দিয়েছে জেলার রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *