বাগাখুলিয়া আদিবাসী ক্লাব সংগঠনের উদ্যোগ কচিকাঁচাদের নিয়ে অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্ম্মূর জন্ম দিবস পালন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের বাগাখুলিয়া আদিবাসী ক্লাব সংগঠনের উদ্যোগ ক্লাব প্রাঙ্গনে আদিবাসী সম্প্রদায়ের কচিকাঁচাদের নিয়ে অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্ম্মূ এর ১১৯ তম জন্ম দিবস পালন করা হলো নানান কর্মসূচির মধ্য দিয়ে,এইদিন ক্লাবের সম্পাদক শিবুলাল মুর্ম্মূ পন্ডিত রঘুনাথ মুর্মুর জীবনী তুলে ধরেন এবং জানান আগামী ২০২৫ একশো বছর হতে চলেছে, তাই যাতে সকলে গ্রামে গ্রামে অলচিকি শিখতে পারে তার প্রতিঙ্গাবদ্ধ এই শিবুলাল মুর্ম্মূ এবং গড়বেতা ৩ নম্বর ব্লকে প্রত্যেকটি আদিবাসী পাড়ায় পাড়ায় অলচিকি লিপির প্রচার অভিযান চালাবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *