বালুরঘাট পৌর এলাকার ৬নম্বর ওয়ার্ডে নাট্ট্যউতৎকর্ষে যাতায়াতের পথে পথ বাতির ব্যবস্থা করলো বালুরঘাট পৌরসভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌর এলাকার ৬নম্বর ওয়ার্ডে নাট্ট্যউতৎকর্ষে যাতায়াতের পথে পথ বাতির ব্যবস্থা করলো বালুরঘাট পৌরসভা।রাতের অন্ধকারে ওই রাস্তা দিয়ে চলাচল করতে আতংকের মধ্যে থাকতে হত এলাকার পথ চলতি মানুষদের।সেই জন্য ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিল শ্যমল বাবুর প্রচেষ্টায় পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র তরিঘড়ি ওই এলাকায় পথবাতির ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান এর কানে বিষয় টি যেতেই তিনি পৌর বাসির যাতে কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ রেখে তরিঘড়ি পথবাতি লাগানোর উদ্যোগ নেন পুর পিতা। পৌর সভার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *