মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মুক্ত মঞ্চে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভার আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার দুপুরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মুক্ত মঞ্চে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানান , আপনাদের জেলাতেও আসছেন অভিষেক ব্যানার্জি। মে মাসের ২৬ থেকে ৩০ তারিখের মধ্যে কর্মসূচি রয়েছে। এর মধ্যে একশ দিভনের কাজের টাকা না পাওয়া কয়েক লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ হয়ে যাবে। তাঁর হাতে তুলে দেওয়া হবে।

তৃণমূলে নব জোয়ার কর্মসূচিকে ঐতিহাসিক কর্মসূচি আখ্যা দিয়ে তিনি জানান , দলের বুথ স্তর থেকে জেলা স্তরের নেতা কর্মীরা জেনে রাখুন এই কর্মসূচি লোক দেখানো নয়। যে মানুষের জন্য একের পর এক উন্নয়ন হাজির করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মানুষ আমাদের মূল্যায়ন করবেন। মানুষ নেতা , কর্মী নির্বাচন করবেন।

তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কো – অর্ডিনেটর অজিত মাইতি জানান , অভিষেক ব্যানার্জি জেলার যেখানেই যাবেন হাজার হাজার মানুষের সমাগম হবে। পথ সভা জনসভায় পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *