ভয়াবহ বাস দুর্ঘটনা নন্দীগ্রামে, তমলুক জেলা হাসপাতালে আহতদের দেখতে গেলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেটুরিয়ার ঠাকুরচক টেকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে, জানা গিয়েছে বুধবার দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে নন্দীগ্রাম ফটক বাস চন্ডিপুর থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রেকার আসছিল। বাসটি ট্রেকারটিকে সরাসরি ধাক্কা মারে। পিছন থেকে আরেকটি বাস এসে ট্রেকারের পেছনে ধাক্কা মারে। ঘটনা স্থলে সঙ্গে সঙ্গেই এক জনের মৃত্যু হয়। ট্রেকারে বাকি যাত্রীদের গুরুতর জখম অবস্থায় হাসপাতাল এই নিয়ে যাওয়া হয়েছে, বাসে থাকা যাত্রীদেরও চোট গুরুতর বলে জানা যাচ্ছে। এই দিন দুপুর নাগাদ আহতদের সঙ্গে দেখা করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পাশাপাশি সমস্ত সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন জেলা শাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *