মোদীর জন্মদিনে দক্ষিণেশ্বরে পুজো, ১০ হাজার প্রদীপ জ্বালানোর উদ্যোগ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য ও লকেট চট্টোপাধ্যায়। মন্দির কর্তৃপক্ষের কুশল চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো দেন তাঁরা।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পুজো দেওয়ার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মন্দির চত্বরে সন্ধ্যায় ১০ হাজার প্রদীপ জ্বালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য জানান, দক্ষিণেশ্বর মন্দিরে মা সারদা দেবীর নামে একটি ইন্টারন্যাশনাল গেস্ট হাউস তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, এই উদ্যোগের মাধ্যমে দেশ-বিদেশ থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধা তৈরি করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *