৫০ বছর পূর্তি উপলক্ষে নাম সংকীর্তন মহাযজ্ঞ বৃন্দাবনপুর গ্ৰামে।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:- রাধাণাম সংকীর্তন মহাযজ্ঞ উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় বাঁকুড়া জেলার ইন্দপুরের বৃন্দাবনপুর গ্রামে।বিগত ৫০বছর পূর্তি উপলক্ষে বৃন্দাবনপুর গ্রাম্য ষোলআনা কমিটির তরফে রাধা নাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয় গ্রামে। কমিটির তরফে জানা যায়, ২৪ প্রহর ব্যাপী রাধা নাম সংকীর্তন মহাযজ্ঞ শুরু হয়েছে গ্রামে সেই উপলক্ষে আজ নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন এই নরনারায়ন সেবায় অংশগ্রহণ করেন। গত বছর থেকে এই নরনারায়ণ সেবার উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাম্য ষোলআনা কমিটির তরফ থেকে। এদিন এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন এই নরনারায়ন সেবায় । এক কথায় বলা চলে এই রাধা নাম সংকীর্তন মহাযোগ্য উপলক্ষে এলাকায় উৎসবে আনন্দে মাতোয়ারা হয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি আগামী দিনে আরো ভালোভাবে করার পরিকল্পনা করা হয়েছে কমিটির তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *