ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে বৃহস্পতিবার প্রথম ট্রেন চলাচল শুরু হল বালুরঘাট থেকে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে বৃহস্পতিবার প্রথম ট্রেন চলাচল শুরু হল বালুরঘাট থেকে। এদিন বালুরঘাট রেল স্টেশনে এনিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী, বিজেপি বিধায়ক বুধরাই টুডু সহ অনান্যরা। বালুরঘাট- শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি এদিন এই স্টেশন থেকে যাত্রা করে ইলেক্ট্রিক ইঞ্জিনের মাধ্যমে। ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে ট্রেন চলাচলে সময় অপচয় বন্ধ হবে। ট্রেনের গতি বৃদ্ধির পাশাপাশি মালদায় ইঞ্জিন চেঞ্জের সময় আর লাগবে না বলেই দাবি। পাশাপাশি এদিন রামুপুর স্টেশনে রেক পয়েন্ট এবং শেড উদ্বোধন হয়।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, বালুরঘাট স্টেশনের সৌন্দার্যায়নের জন্য আরো ২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ। খুব দ্রুত কাজ শুরু হবে। পাশাপাশি বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণ প্রকল্পর গেজেটেড নোটিফিকেশন জারি হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত। খুর দ্রুত জমি অধিগ্রহণ হবে ওই প্রকল্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *