ঘূর্ণিঝড় মোচার সতর্কতায় দীঘায় নামলো NDRF এর টিম।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় নামল এনডিআরএফ এর টিম। মোচা ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। মাইকিং করে সতর্কতা মূলক প্রচার করছে এন ডি আর এফ এল টিম। আগামী ১২ এবং ১৩ তারিখ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কথা তুলে সকল পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করছে প্রশাসনের তরফ থেকে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যেতে বারণ করছে প্রশাসন । এই টিম উপকূলবর্তী গ্রামেও ঘুরবে মাইকিং চালাবে বলে জানা গিয়েছে । দিঘাতে এখন পর্যটকের ভিড় রয়েছে। তিনটি গ্রুপের ছত্রিশ জন এন্ডি আর এফ এর কমান্ডার নামানো হয়েছে। প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে প্রশাসনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *