নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাটে নির্মীয়মান চেক ড্যাম বা স্বল্প উচ্চতার বাধের সামনে স্নান করা নিষিদ্ধ করল পুরসভা। দূর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে অবশ্য এনিয়ে অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। ড্যামের সামনে স্নান করতে নামা মানুষকে উঠিয়ে দেওয়া হয় জল থেকে। প্রয়োজনে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে খবর।
জানা গিয়েছে, নিজেদের এলাকায় র্যাবার ড্যাম করে আত্রেয়ী নদীর জল নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ। খরার মরশুমে প্রায় জল শুন্য অবস্থায় থাকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও কুমারগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত আত্রেয়ীর বিস্তৃর্ণ এলাকা। এই নদীর জলস্তর স্বাভাবিক রাখতে বালুরঘাটে আত্রেয়ী নদীর বুকে দ্রুত চেক ড্যাম বা স্বল্প উচ্চতার বাঁধ তৈরির নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাছ চাষ,কৃষিসেচ সহ ওই নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকার স্বার্থে ওই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। ৩১ কোটি টাকা বরাদ্দে কাজটি শেষের দিকে। ক্ষরার এই মরশুমে নির্মীয়মান এই ড্যামের একদিক খুলে দেওয়া হয়েছে। সেখান দিয়ে প্রবল স্রোতে জল পরছে। কয়েকদিন ধরে সেই জলে স্নান করতে নামার উন্মাদনায় মানুষ। শতাধিক মানুষ পরিবার নিয়ে এক অজানা বিপদের মুখে যাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ নিল বালুরঘাট পুরসভা।
চেয়ারম্যান অশোক মিত্র জানান, নদীর মধ্যে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে। কিন্ত কিছু মানুষ সেখানকার জলে নামছেন। সতর্কতা অবলম্বনে এই পদক্ষেপ।
বালুরঘাটে নির্মীয়মান চেক ড্যাম বা স্বল্প উচ্চতার বাধের সামনে স্নান করা নিষিদ্ধ করল পুরসভা।












Leave a Reply