পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেশিয়াড়ি: কেশিয়াড়ি থেকে বেলদা গামী ৫ নম্বর রাজ্য সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মনদীপ সিং, বাড়ি বেলদা থানার কুশমুড়ি এলাকায়। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ১০ টা নাগাদ। কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। পথ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করা হয়। সূত্রের খবর, কেশিয়াড়ি দিক থেকে বেলদার দিকে বাইক কে যাওয়ার সময় অজানা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে উদ্ধার করে পুলিশ এবং ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। সন্দেহ জনক ভাবে একটি পিক আপ ভ্যান আটক করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া পরিবারে।
রাজ্য সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের!












Leave a Reply