পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে রাতুলিয়া বাজারে একটি ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে ও রাজ্যকে নানা ভাবে বঞ্চনার প্রতিবাদে পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে রাতুলিয়া বাজারে একটি ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই দিনের এই সভা মঞ্চ থেকে ত্রিস্তর পঞ্চায়েত প্রস্তুতি নিয়ে ও আলোচনা করা হয়।এই দিনের এই সভা মঞ্চে সভাপতিত্ব করেন পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মুফলেশুর দত্ত, উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার পাশা, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি আনোয়ার উদ্দিন, পাঁশকুড়া ব্লক সভাপতি সুজিত রায়, বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম, মইদুল ইসলাম, সেক সমীরুদ্দিন, ছাত্রনেতা আক্রাম সিদ্দিকী, সেক জামির, আসিবুর সা, ইলিয়াস খাঁন, মুজিবুর সা সহ একাধিক নেতৃত্ব ও বিভিন্ন অঞ্চলের প্রধান ও নেতৃত্বরা। প্রায় ২৫০০ মানুষ এই দিনের এই সভায় উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *