কর্মসূচীর মাধ্যমে বালুরঘাট কলেজে গিয়ে কলেজে পড়াশুনার বিষয়ে অবগত করানো হল নবম শ্রেণীর ছাত্রীদের ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন ছুটিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের প্রথাগত শিক্ষার বাইরে পাঠ দানের উদ্যোগ রাজ্য শিক্ষা দপ্তরের । কর্মসূচীর মাধ্যমে বালুরঘাট কলেজে গিয়ে কলেজে পড়াশুনার বিষয়ে অবগত করানো হল নবম শ্রেণীর ছাত্রীদের । এদিন বালুরঘাটের খাদিমপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের কলেজ ঘুরে দেখানো হয়েছে । প্রায় ১৫০ জন ছাত্রীকে চারটি গ্রুপে ভাগ করে কলেজের পড়াশুনা সহ যাবতীয় বিষয় দেখানো হয়েছে । কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে প্রথাগত শিক্ষার বাইরে ছাত্রীরা অনেক কিছু শিখতে পারছে । কলেজ সম্পর্কে আগাম ধারনাও হবে ছাত্রীদের ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *