পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কিছু দিন আগেই দশম শ্রেণীর আই সি এস সি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পর সর্বভারতীয় স্তরে দেশের মধ্যে প্রথম হয়েছে বর্ধমান শহরের সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। সেই সম্বিত মুখোপাধ্যায় কে আজ সংবর্ধিত করা হলো বর্ধমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে। বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে দেওয়াই সংবর্ধনা পেয়ে খুশি সম্বিত এবং তার পরিবারের সদস্যরা। পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয় তাকে। পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় তাকে। আজ উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, বর্তমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান যোগেশ্বর দাস বৈরাগ্য, প্রমোদ হরিজন,অনিল শাহ সহ বর্ধমান তৃণমূল জয় হিন্দ বাহিনীর সদস্যরা। বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনী সভাপতি পল্লব দাস জানান, আজ আমরা সম্বিত মুখোপাধ্যায় কে সংবর্ধিত করতে এসেছি। গোটা দেশের মধ্যে প্রথম হয়েছে সে। গোটা বর্ধমান শহরের গর্ব সে। তাই এইরকম প্রতিভাবান ছাত্রকে সংবর্ধিত করতে আমরা আপ্লুত।
বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা সম্বিত মুখোপাধ্যায় কে।












Leave a Reply