কোচবিহারের উন্নয়নকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি,বিজেপির বিরুদ্ধে পথে নামবে তৃণমূল কংগ্রেস।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: জেলা শহর কোচবিহারকে হেরিটেজ ঘোষণার পর থেকেই নানাভাবে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে কোচবিহার শহরের। আর কোচবিহার শহরের সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে তুলতে নির্মাণ করা হচ্ছে হেরিটেজ গেট বা স্মারক তোরণ। এই হেরিটেজ গেটকে নিয়ে নানা অভিযোগ তুলে শান্ত কোচবিহার কে অশান্ত করার চেষ্টা করেছে বিজেপি। যারা কোচবিহারের উন্নয়নকে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল কংগ্রেস। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের নিউটাউন কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান দলের চেয়ারম্যান গিরিন্দ্র নাথ বর্মন।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোচবিহার জেলাকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছেন তার পর থেকেই কোচবিহারের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এরই মধ্যে কোচবিহারের খাগড়া বাড়িতে একটি হেরিটেজ গেট তৈরি করা হচ্ছে সেই গেট নিয়ে কোচবিহার জেলা বিজেপি আন্দোলনে সামিল হয়েছে। কোচবিহারের সমস্ত হেরিটেজ বিষয়ে উন্নয়নগুলি জেলাশাসক এবং হেরিটেজ কমিটি দেখেন। আপনাদের যদি এই গেট নিয়ে কোন অভিযোগ থাকে তাহলে হেরিটেজ কমিটিকে লিখিত অভিযোগ জানাতে পারেন। তা না করে বিজেপি পথে নামে আন্দোলন করছেন।

এদিন তিনি আরও বলেন, বিষয়টি কোচবিহারের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভালোভাবে নেবে না।কোচবিহারের উন্নয়নকে যারা খর্ব করতে চাইছে তাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে। যারা গঠনমূলক উন্নয়নে সামিল হতে চান তাদের আমরা স্বাগত জানাবো। যারা কোচবিহারের উন্নয়নকে খর্ব করতে সাম্প্রদায়িক রং দিতে চাইছেন তাদের বিরুদ্ধে আমরাও আগামী দিনে পথে নামবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *