আবার মানবিক মুখ বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরীর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আবার মানবিক মুখ বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরীর। ওয়ার্ডের শিশুরা স্বাভাবিক থাকে সেই উদ্দেশ্যে লাল বাচ্চা নীল বাচ্চা চিহ্নিতকরণের লক্ষ্যে আয়োজন করা হলো। ওয়ার্ডের কোনো বাচ্চা যাতে আন্ডার ওয়েট ওভার ওয়েট না থাকে সেই লক্ষ্যে বাচ্চাদের ওজন মাপার ব্যবস্থা করেন কাউন্সিলর। পাশাপাশি ওয়ার্ডের বয়স্কদের প্রেশার মাপার ব্যবস্থা করা হয় কাউন্সিলরের পক্ষ থেকে। ওয়ার্ডের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বয়স্ক বাসিন্দাদের সুস্থ স্বাভাবিক রাখতে কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *