নদিয়ার চাকদায় গুলিবিদ্ধ তৃণমূলের ছাত্র নেতা শুভম দাস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার চাকদায় গুলিবিদ্ধ তৃণমূলের ছাত্র নেতা শুভম দাস। শুভম দাস চাকদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।
আজ রাতে চাকদহ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাস্টারপাড়া এলাকায় পরিচিত এক যুবকের সাথে বাক বিতন্ডার সময় গুলি চালায় বলে অভিযোগ। বাঁ হাতের উপরে গুলি লেগেছে। এমনকি বেশ কয়েক রাউন্ড চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। গুলিবিদ্ধ ছাত্র নেতাকে প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে রেফার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *