বনধকে উপেক্ষা করে রাস্তায় টোটো চালানোয় চাকায় কোপ বনধ সমর্থকদের, ঘটনায় উত্তেজনা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বনধকে উপেক্ষা করে রাস্তায় টোটো চালানোয় চাকায় কোপ বনধ সমর্থকদের। টোটো দুটি চাকা কেটে গেছে। ঘটনায় উত্তেজনা। সাধারণ মানুষ বনধ সমর্থকদের ধরে পাল্টা মারধর। বালুরঘাটের সাধনা মোড় এলাকার ঘটনা। ঘটনাস্থলে পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা পৌনে একটা নাগাদ বালুরঘাটের দিপালী নগর এলাকা থেকে যাত্রী চাপিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিলেন এক টোটো চালক। পথে সাধনা মোড় এলাকায় বনধ সমর্থক আদিবাসীরা টোটো টিকে আটকে রামদা ও কুড়ুল দিয়ে চাকায় কোপ মারেন। অভিযোগ টোটো চালক ও যাত্রীদেরও মারধর করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সাধারণ মানুষ ছুটে এসে বনধ সমর্থকদের ধরে মারধর শুরু করেন। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করলেও উত্তেজনা রয়েই গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *