ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বাংলার কৃষ্টি সংস্কৃতি যাতে হারিয়ানা যায় সেই লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বালুরঘাট কলেজের বাংলা বিভাগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বাংলার কৃষ্টি সংস্কৃতি যাতে হারিয়ানা যায় সেই লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বালুরঘাট কলেজের বাংলা বিভাগ। বাংলা বিভাগের পক্ষ থেকে কলেজের বাংলা বিভাগের নবীন ও প্রবীণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি বাংলার দিক তুলে ধরা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এখানে খন পালা গান, মনসামঙ্গল নাটক বিভিন্ন বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়। পাশাপাশি প্রাচীন বাংলার ঐতিহ্য মেনে অতিথি অভ্যাগতদের হাতে পান সুপড়ি তুলে দিয়ে অভ্যর্থনা করা হয়। বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে বাংলা বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *