দাসপুরে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিভিন্ন জায়গায় বাজি উদ্ধার,বিস্ফোরণ নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের একটি বেসরকারি আবাসনে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজি উদ্ধার নিয়ে কার্যত্ব তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ, তিনি বলেন বিভিন্ন জায়গায় বাজি বিস্ফোরণ হচ্ছে এবং উদ্ধার হচ্ছে আর তার মালিক হচ্ছে তৃণমূল নেতা, তৃণমূল এখন নতুন ব্যবসা শুরু করেছে, বাজি, বন্ধুক, কারণ এখানে কোন আর শিল্প নেই,ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে, ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া যাতে দুর্নীতির প্রতিবাদ না করতে পারে, কেউ যাতে ভোট না দিয়ে ওদের হারাতে পারে, পাশাপাশি তুমি বলেন পঞ্চায়েত নির্বাচনে এর যোগ্য জবাব দিতে হবে, পাশাপাশি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে গোষ্ঠীদন্দ নিয়োগ কার্যত কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ, তিনি বলেন নবজোয়ার কর্মসূচিতে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মারপিট, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে কি এই কর্মসূচি, পাশাপাশি কুড়মি সম্প্রদায়ের দাবি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে ঘাগর ঘেরা কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভ দেখাতে পারে, সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন আমরা চাইছি উনারা করুন আগে একবার বলেছিলেন কিন্তু করেননি, কথায় কথায় সেটিং আছে, আমাদের কর্মীদের ঘেরাও করা হচ্ছে, আমরা তো কুড়মিদের বিরুদ্ধে যাইনি,কুড়মিরা আমাদের ভোটার পঞ্চায়েত, পার্লামেন্ট এ ভোট দিয়েছেন তারা, আগে যাদের ভোট দিয়েছিলেন তারা কি তাদের দাবি পূরণ করেছে,শুধু কুড়মি নয়, জঙ্গলমহলের একাধিক পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কোন সাহায্য করেনি এই সরকার, তাদের ঘেরাও না করে আমাদেরকে ঘেরাও করা হচ্ছে তখন আমাদের সন্দেহ হয়, সরকারের যে প্রতিনিধি রয়েছে তাদেরকে ঘেরাও করুন আর এবং বলুন কেন এরকম হচ্ছে। এমনই ভাবে তীব্র কটাক্ষ করে দিলেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *