চাকরি দেওয়া নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, গ্রেফতারের দাবীতে বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চাকরি দেওয়া নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অবিলম্বে অনাদি লাহিরি নামের অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে তপন-মালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল খোদ তৃণমূলেরই নেতারা।

তপন থানার অন্তর্গত আজমতপুর এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তপনের তৃণমূল ব্লক সভাপতি অনাদি লাহিরি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহুজনের কাছ থেকে টাকা নিয়েছেন। চাকরি না পাওয়ায় প্রতারণার শিকার আনোয়ার সরকার নামের এক যুবক সম্প্রতি টাকা নেওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতারণার এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েও অভিযুক্তর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ।

টাকা নেওয়ার এই ঘটনায় তপন পঞ্চায়েত সমিতির সদস্য কায়েল সরেণের নেতৃত্বে ক্ষুব্ধ এলাকাবাসী আজ আজমতপুর মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *