দীঘা থানা ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ সৈকত শহরে পথ সচেতনতা শিবির।

পূর্ব মেদিনীপুর-দীঘা, নিজস্ব সংবাদদাতা:– পথ দুর্ঘটনা কমাতে মানুষকে সচেতন করতে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানা ট্রাফিক বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সৈকত শহর বিধায় পথ সচেতনতা শিবির আয়োজন করা হয়। নিউ দিঘার যুব আবাস মোড় থেকে ওল্ডদীঘা পর্যন্ত একটি সচেতনতা রেলি আয়োজন করেন‌ পুলিশ কর্মীরা। সেই সঙ্গে হেলমেট হীন চালকদের চকলেট খাইয়ে সচেতন করেন পুলিশ কর্মীরা। সঙ্গে যারা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে তাদের গোলাপের শুভেচ্ছা জানায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কন্টাই ট্রাফিক ওসি অভিজিৎ বসু, দীঘা থানার ট্রাফিক বিভাগের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক রাজু সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *