পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো দলবদলের পালা, এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শতাধিক কর্মীসমর্থকের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা মহা জন সম্পর্ক অভিযানে কার্যকরনী বৈঠক অনুষ্ঠিত হল নদিয়ার বেথুয়াডহরীতে । কেন্দ্র , রাজ্য , জেলা ও মন্ডল স্তরের পদাধিকারি নেতৃত্বের উপস্থিতিতে এই সভা হয়। বেথুয়াডহরির একটি বেসরকারি আবাসনে প্রায় ৩০০ জনের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির এক্সকিউটিভ মেম্বার এবং বিশিষ্ট অর্থ নীতিবীদ অনির্বাণ গাঙ্গুলী , অসীম বিশ্বাস বিধায়ক রানাঘাট উত্তর পূর্ব ৮৯ বিধানসভা, অর্জুন বিশ্বাস নদিয়া উত্তর বিজেপি সভাপতি, জেলা পূর্ণাঙ্গ কমিটির বিধান সভার কনভেনর, ব্লক কনভেনর, এবং মন্ডল সভাপতি। আজ মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধান বর্তমান তৃণমূল সদস্য প্রায় ১০০ জনের বেশি সদস্যদের নিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের প্রতি বিতশ্রদ্ধ হয়ে ও বিভিন্ন দুর্নীতি কারণে । তিনি আরো বলেন, এতদিন আগুনের স্ফুলিঙ্গের মধ্যে ছিলেন এই আগুনের গোলার মধ্যে থেকে তিনি অস্বস্তি বোধ করছিলেন আর আজকে তিনি স্বস্তি পেলেন। তার এই দল থেকে সরে আসা বিজেপি দলকে ভালোবেসেই, তিনি এ দলে এলেন এবং ভবিষ্যতে আরো কর্মী সদস্য তিনি দলে যুক্ত করবেন বলে জানালেন প্রাক্তন প্রধান ঝুমা রানী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *