কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: গতকাল রাতে কয়েক মিনিটের ঝড়ে বাড়িতে গাছ পরে গুরুতর আহত ৩ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন নিত্যানন্দ আশ্রম সংলগ্ন বাঁধের পার এলাকায়। ওই ঘটনার পর আহতদের উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার কয়েকটি বাড়ি ও দোকান ভেঙে যায়। ওই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই গাছ কাটা শুরু করেন সিভিল ডিফেন্স। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
জানা গেছে, গতকাল ঝড় ১৫ নং ওয়ার্ডে নিত্যানন্দ আশ্রম সংলগ্ন বাঁধের পার এলাকায় একটি বড় গাছ ভেঙে একটি দোকানের উপর পড়ে এবং তার ডাল পালা বাড়িতে পরে যায়। সেখানে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ওই বাড়িতে থাকা তিনজন লোক আহত হয়। আহতদের চিকিৎসা চলছে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই খবর পেয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই গাছ কাটা শুরু করেন সিভিল ডিফেন্স। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে সেখানে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ গিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে স্থানীয় মানুষের সাথে দেখা করেন ও লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি ওই গাছটা কে কেটে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেবিষয়ে জেলা শাসক ও বন দপ্তরের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
রে বাড়ির ওপর ভেঙ্গে পড়ল বিশাল গাছ। সেখানে চাপা পড়েন দুজন। বাড়ির লোকের চিৎকার শুনে ছুটে আসে পাড়ার লোকজন। স্থানীয় লোকের চেষ্টায় বাড়ি থেকে বের করা হয় চাপা পড়া লোকজনদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ। কয়েক মিনিটের ঝড়ে নিত্যানন্দ আশ্রম সংলগ্ন বাঁধের পার এলাকায় বিশাল আকারের একটি গাছ ভেঙে পড়ে বাড়ির ওপর। শুক্রবার সকাল থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই গাছ কাটা শুরু করেন সিভিল ডিফেন্স। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং লোকজনের সঙ্গে কথা বলেন












Leave a Reply