বোমা বিস্ফোরণের ঘটনায় রাজ্য ফরেন্সিক দল।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বিস্ফোরণ স্থল খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে রাজ্য ফরেন্সিক দল। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে পৌঁছায় রাজ্য ফরেন্সিকের তিন প্রতিনিধি দল। উল্লেখ্য, গত ২২ মে ঘোড়াপাড়া গ্রামের সেখ সফিক এর বাড়িতে বোমা বিস্ফোরণের ফলে সিঁড়ি ঘরের একাংশ উড়ে যায়। এই তীব্র বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে গোটা এলাকা। তাই আজ ঘটনাস্থলে রাজ্য ফরেন্সিকের তিন প্রতিনিধি দল নমুনা সংগ্রহ করে। সেখ সফিক এর পুরো বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ঐ বাড়ির চারিদিকে বোমার নমুনা সংগ্রহ করে রাজ্য ফরেন্সিক দল। কী কারণে বোমা বিস্ফোরণ হল বা কোথায় বোমা মজুত ছিল সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত প্রক্রিয়া চালায় এই ফরেন্সিক দলের সদস্যরা। এদিন রাজ্য ফরেন্সিক দলের সাথে ছিলেন দুবরাজপুরের সিআই মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্য পুলিশ অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *