মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। যুবকের দেহের খোঁজে নদীতে নেমে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। জানা যায় যুবকের নাম তন্ময় বসাক, বয়স আনুমানিক ৩২ বছর। বাড়ি নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার মাঠপাড়ায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তন্ময় আরো চার বন্ধুকে সাথে নিয়ে পিকনিক করবে বলে বাড়ি থেকে বেরোই, এরপর তারা ফুলিয়ার বিহারিয়া মঠপাড়া সাধুর ঘাটে নামে স্নান করতে। যদিও তিন বন্ধু একসাথে জলে স্নান করতে নামে, আর দুই বন্ধু ডাঙ্গাতেই ছিল। তন্ময়ের বন্ধুদের দাবি, তারা প্রত্যেকে অল্প বিস্তর মদ্যপান করেছিল, মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে নিমেষের মধ্যে জলে তলিয়ে যায় তন্ময়, পরপরই শুরু হয় ব্যাপক ঝড়ো হাওয়া, তার কারণে তার বন্ধুরা জলে নেমে তন্ময়ের খোঁজ করতে পারিনি। খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে আসে স্থানীয় ফারির পুলিশ, পাশাপাশি ছুটে আসে পরিবার, এরপর তন্ময়ের দেহের খোঁজে জলে নেমে শুরু হয় তল্লাশি। যদিও তন্ময়ের খোঁজ না পাওয়ায় আজ সকালে ঘটনাস্থলে আসে বিপজ্য় মোকাবিলা দপ্তরের টিম, এরপর ডুবুরি নামিয়ে দফায় চালানো হয় তল্লাশি। তবে এখনো পর্যন্ত তন্ময়ের দেহর খোঁজ মেলেনি। বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সূর্যর আলো দেখা যাবে ততক্ষণ পর্যন্ত খোঁজ চালানো হবে। পরিবার সূত্রে জানা যায়, তন্ময় তাঁত শাড়ির ব্যবসায়ী ছিল, কিন্তু পিকনিক করবে বলে বাড়ি থেকে বেরিয়ে নদীতে স্নান করতে গিয়ে যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে তা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *