নদীয়, নিজস্ব সংবাদদাতা:- আজ দুপুরে কুপর্সে হটাৎ করে দশ চাকার লরি এক পথ চারী কে পিষে দেয়। লরির চাকা ওই ব্যাক্তির মাথার ওপর দিয়ে চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যাক্তির আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রথমে তার নাম পরিচয় জনা যায়নি পরে রানাঘাট থানার পুলিশ পরিচয় পান দুর্ঘটনায় ওই ব্যাক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম সোমনাথ সাহা ২৭ ,বাড়ী ১৩নম্বর ওয়ার্ডের উত্তর নাসরা। পুলিশ গাড়ির চালক কে গ্রফতার করেছে লরির চালকের নাম নিরঞ্জন সরকার তার বাড়িতে করিমপুরে । পুলিশ লরিটিকে আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপতালে পাঠানো হয়েছে।
কুপর্সে দশ চাকার লরির চকায় পিষে মৃত্যু হল এক পথ চারীর।












Leave a Reply