চন্দ্রকোনারোড শহরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে শামিল হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে শামিল হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি,বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দিনের রায়, উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, তবে এই কর্মসূচিতে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত পাশাপাশি কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো,এই কর্মসূচিতে এসে অসুস্থ হয়ে পড়েন জেলার সহ-সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি, এইদিন তাকে সহকর্মীদের তৎপরতায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *