ঘটনার ১১ দিন পরে মুখ্যমন্ত্রী ভানু বাগের শ্রাদ্ধ খেতে এসে ছিলেন, কটাক্ষ শুভেন্দু অধিকারী’র।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ মিনারে মন কি বাত অনুষ্ঠানে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল এগরাতে এসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই প্রসঙ্গে বলেন ঘটনার ১১ দিন পরে মুখ্যমন্ত্রী ভানু বাগের শ্রাদ্ধ খেতে এসে ছিলেন। সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বলেন প্রধানমন্ত্রীর হাত ধরে সংসদ ভবনের উদ্বোধন ভারতের ইতিহাসে নব পালক সংযোজিত হলো। কুর্মি আন্দোলনে রাজেশ মাহাতো গ্রেফতার প্রসঙ্গে বলেন এটা আইনি তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি দরকার হয় আমি রাজেশ মাহাতোকে আইনি লড়াইতে সাহায্য করবো। সমস্যা তৈরি করছেন মমতা ব্যানার্জি, এক দিকে জনজাতিদের অপর দিকে কূর্মিদের উস্কে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *