কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে ভেঙে পড়ল তিনটি বাড়ির দেওয়াল।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রবিবারের বৈকালে কয়েক মিনিটের কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামের কলোনি পাড়া। এদিন তীব্র ঝড় বৃষ্টির ফলে টিনের ছাউনি দেওয়া তিনটে বাড়ির দেওয়াল পড়ে যায়। ফলে এক বৃদ্ধা অল্পবিস্তর আহত হোন। পাশাপাশি ঐ তিনটে বাড়ির প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এসে বাকী মানুষজনদের বাড়িগুলো থেকে বাইরে বের করে নিয়ে আসেন। তাঁরা জানান, আমরা গ্রামেরই ধরমতলার পাশে একটি বাড়িতে রাত্রে আশ্রয় নিয়েছিলাম। আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে। আমরা বাড়ির জন্য বহুবার জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত বাড়ি পাইনি। শীতলা পণ্ডিত নামে ঘরমালিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ির জন্য আবেদন করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী যদি বাড়ির ব্যবস্থা করে দেন তাহলে থাকতে পাবো, নাহলে জলে ভাসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *