দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রেলপথ সম্প্রসারণে গৃহহীন হওয়ার আশঙ্কার খবরে আন্দোলনে নামলো বিজেপি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব গ্রামবাসীদের নিয়ে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় পুনর্বাসনের দাবিতে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট – হিলি রেল লাইন সম্প্রসারণে গৃহহীন হতে চলেছে ডুমইর এলাকার একটি কলোনির প্রায় পঁচিশ টি পরিবার। জমির দলিল বা পাট্টা না থাকায়, পাচ্ছেন না জমির মূল্য বা ক্ষতিপূরণ। কয়েক দিন আগে সংবাদ মাধ্যমের কাছে পুনর্বাসনের দাবী জানিয়েছিলেন এলাকাবাসীরা। এদিন ক্ষতিগ্রস্ত হতে চলা বাসিন্দাদের নিয়ে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি।
বালুরঘাট ব্লকের দৌল্লা এলাকার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর গ্রামের চক আমোদ কলোনির প্রায় ২৫ টি বাড়ি এবং দৌল্লা প্রাথমিক বিদ্যালয় প্রস্তাবিত রেললাইনের মধ্যে পড়েছে। ইতিমধ্যেই চিহ্নিতকরণের খুঁটি বসানো হয়েছে। রেলের জমির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অধিগ্রহণের কাজ শুরু করেছে। কিন্তু ওই কলোনির বাসিন্দাদের কোন জমির দলিল বা পাট্টা না থাকায়, তারা জমির মূল্য পাবেন না। গ্রামবাসীদের দাবি গরিব মানুষ দের বাড়িঘর চলে গেলে তারা কোথায় থাকবেন। স্বাভাবিকভাবেই পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন তারা।












Leave a Reply