দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কৃষি ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ একাধিক দাবিতে আন্দোলন। বালুরঘাটে অল ইন্ডিয়া কে.কে.এম.এস’এর পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি দেওয়া হয়। দেশের সমস্ত সাংসদদের কাছে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন বালুরঘাটে থানামোড় এলাকায় কর্মসূচির আয়োজন হয়। সংগঠনের দাবি কৃষকদের বিভিন্ন ভাবে বঞ্চিত করা হচ্ছে। কৃষকদের সুবিধার্থে যাবতীয় পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
কৃষি ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ একাধিক দাবিতে আন্দোলন।












Leave a Reply