কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- প্রতি বছরের মতো জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় জেলা প্রশাসনের উদ্যোগে। কোচবিহার জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১১ জনে সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেন জেলা প্রশাসন। এদিন কোচবিহার ল্যাঞ্জ ডাউন হলে ওই সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়। এদিন ওই ১১ জনকে উত্তেরীয় পড়িয়ে ও ফুলের বুফে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কাদিয়ান, অতিরিক্ত জেলা শাসক রবি রঞ্জন, সর্ব শিক্ষা মিশনের আধিকারিক সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, প্রতি বছরের মতো এবারও যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রাজ্যে স্থান পায় ১১ জন কৃতী ছাত্রছাত্রী। সেই ১১ জনকে সংবর্ধনা দেন জেলা শাসক পবন কাদিয়ান। অনুষ্ঠান শেষে ওই ১১ জন ছাত্রছাত্রীকে গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হবে। তারা সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত দিয়ে সংবর্ধনা নেবে বলে জানা গিয়েছে।
এদিন এ বিষয়ে কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান বলেন, প্রতিবছরের মত এবারও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে যারা আমাদের জেলার নাম উজ্জ্বল করেছে এবং রাজ্যের মধ্যে একটা স্থান নিয়েছে আজকে তাদের সংবর্ধনা করা হচ্ছে। জেলায় মোট ১১ জন ছাত্রছাত্রীকে আমরা আজ সংবর্ধনা দিলাম। আজ তাদের কলকাতা যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করেছি। তারা রাজ্য স্তরে সংবর্ধনা অনুষ্ঠানে তারা যোগদান করবে।












Leave a Reply