বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিন দিনাজপুর জেলায় প্রাচীন ও ঐতিহ্যময় মহামানব লোকনাথ বাবার জন্মোৎসব আজ মহাধুমধামের সাথে পালিত হলো বালুরঘাট হাইস্কুলের পার্শ্ববর্তি এক প্রাচিন ও বালুরঘাট শহরের বিশিষ্ট ব্যবসায়ী অজয় ঘোষের বাসস্থলে। এবারে এই পুজা প্রাংগনে ৬১ বছরে পদার্পন করল। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও স্যুর্য্যপ্রাতে থেকেই বাবার নামগান ও পুজাঅর্চা – ভোগানুষ্ঠান শুরু হয়। পাশাপাশি নামমহাত্ম খোল কড়তাল ও খঞ্জনির বাদ্য যন্ত্র দ্বারা কীর্তনগানের মহিমায় এলাকায় ভক্তি শ্রদ্ধার আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয়। ভোর থেকেই অজয় ঘোষের এই বাসস্থানে ভক্তকুল বাবার পুজাতে ভীড় জমান। উৎসব প্রাংগনে পুজা অন্তে ভোগ গ্রহন করতে লাইন পড়ে যায়। সেই ভোগ বিতরন শেষ হতে হতে প্রায় মধ্য রাত্র হয়ে যায়।
কথিত আছে বালুরঘাট শহরের বিষিষ্ট এই ব্যবসায়ী অজয় ঘোষের প্রয়াত বাবা ৯০ বছর আগে বারিদির বাবা লোকনাথ মন্দির এলাকা থেকে বালুরঘাটে এসে বসবাস শুরু করেন। পাশাপাশি বালুরঘাট শহরের ডানলপ মোড়ে একটি স্টেশনারি দোকান শুরু করেন।বেশ কয়েক বছর পর তিনি নিজের বাড়িতে বাবা লোকনাথের পুজো অর্চা শুরু করেন। সেই পুজো এখন তার দুই ছেলে চালিয়ে আসছে। ষাট বছর আগে যখন এই পুজো শুরু হয় তখন অনেক মানুষজনও বাবা লোকনাথের নাম জানত না। জেলায় এই ঘোষেদের বাড়িতে পুজোর পর থেকে এবং ভক্তজনের উপর বাবার অশেষ কৃপা থেকে ধীরে ধীরে বাবা লোকনাথের নাম ও মহিমা এবং ঘরে ঘরে পুজো অর্চা শুরু হয়।যা এক বালুরঘাট শহরের অন্যন বাবার মহত্মের নজির বলেই সবাই মেনে থাকে।
বাইট অজয় ঘোষ উদ্যোক্তা












Leave a Reply