৫ই জুন রাতে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত CRPF জোয়ান নিখিল ধাড়ার কফিনবন্দি দেহ ফিরলো গ্রামে, কান্নায় ভেঙে পড়ল পরিবারসহ প্রতিবেশীরা।

বাঁকুড়া, আব্দুল হাই:- দুর্ঘটনা পরবর্তী সময়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না CRPF এর জোয়ান নিখিল ধাড়ার দেহ, প্রশাসনিক স্তর থেকে চলেছে খোঁজ, দুর্ঘটন স্থলে গিয়েছিল গ্রামের প্রতিনিধি দল, অনেক অনুসন্ধানের পর পাওয়া যায় মৃতদেহ, অবশেষে আজ জোয়ানের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফিরলো। প্রিয় মানুষকে হারিয়ে পরিবার ভেঙে পড়েছে কান্নায়, শোকে-দুঃখে পাষান জোয়ানের ছোট্ট মেয়ে। পাড়া প্রতিবেশী থেকে গ্রামের মানুষ, সকলেই শোকাহত, প্রত্যেকের চোখে জল কোন বাধা মানছে না। সব মিলিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রাম যেন জীবন্ত মৃত্যু পুরী যেখানে কান পাতলে শোনা যায় শুধু পরম আত্মীয় প্রায়নে করুন বিলাপ আর একনাগারে হৃদয় বিদায়ক কান্নার করুন আওয়াজ।
জোয়ানের কফিনবন্দি মৃতদেহ শেষবারের মতো দেখার জন্য পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গ্রামের সর্বস্তরের মানুষ বহু আগে থেকেই উপস্থিত হয়েছিল গ্রামে যেখানে এসে নামানো হবে জোয়ানের কফিনবন্দি দেহ , তাদের প্রিয় মানুষকে শেষবারের মতো দর্শন করবে সকলে। শেষ দর্শনের পর পরিবার-পরিজনের হৃদয় ভেঙ্গে যায় শোকে দুঃখে, তেমনি উপস্থিত বাকিরাও ধরে রাখতে পারেনা চোখের জল।


বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *